1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে স্বামীর মৃত্যুর চার ঘন্টা পর মারা গেলেন স্ত্রী'ও - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে স্বামীর মৃত্যুর চার ঘন্টা পর মারা গেলেন স্ত্রী’ও

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ বার

পলাশবাড়ীতে স্বামীর মৃত্যুর চার ঘন্টা পর মারা গেলেন স্ত্রী’ও

 

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামী নুরুল ইসলামের (৫৭) মৃত্যুর চার ঘন্টা পর মারা গেলেন স্ত্রী জোসনা বেগম (৫০)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চিরনিন্দ্রায় শায়িত হোন এ দম্পতি।

মৃত নুরুল ইসলাম উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ী গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয়র জানান, রাতের খাবার শেষে নুরুল ইসলাম সুস্থ-স্বাভাবিক অবস্থায় ঘুমিয়ে পড়েন। আজ সকাল ৮টার দিকে আকস্মিক তিনি মৃত্যুবরণ করেন। একদিকে স্বামীর মৃত্যুুর শোক অপরদিকে দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগা তার স্ত্রী জোসনা বেগম দুপুর ১২টার দিকে মৃত্যুরকোলে ঢলে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানান, তিনি ওই দম্পতির নামাজে জানাজায় অংশ নিয়েছেন। চার ঘণ্টার ব্যাবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com