1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যু, মিথ্যা মামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৫৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যু, মিথ্যা মামলার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ বার

বিনা চিকিৎসায় দীপ্তর অকাল মৃত্যুর সঠিক তদন্ত ও সহপাঠীদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধা শহরের ডি বি রোডের, গানাস মার্কেটের সামনে গাইবান্ধাবাসীর আয়োজনে এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নিহত দীপ্তর বাবা শহিদুল ইসলাম মাজু চাচা , বোন মারজিয়া ইসলাম, ভাই বাঁধন ইসলাম, শাওন ইসলাম, বন্ধু তামজিদ রায়হান শিথিল, রাশেদ বাবু, তন্ময়, শ্রাবণ, আব্দুল্লাহ সানি, সুমন মিয়াসহ অন্যরা। এ সময় আরো উপস্থিত ছিল গাইবান্ধার কিছু সচেতন নাগরিক ও ছাত্র-ছাত্রীরা।
বক্তারা বলেন, আইসিইউ সেবা বাবদ ৭ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় জরুরি বিভাগের মেঝেতে ৯ ঘণ্টা ফেলে রাখা হয় দীপ্তকে। তারপর তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয়েছে দীপ্তর । এছাড়াও বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়টি ভিন্ন খাতে নিতেই মামলা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মিথ্যা মামলার আসামি জয় পালের নিঃস্বার্থ মুক্তি চাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com