1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উদ্দেশ্যমূলক ভাবে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বিচার দাবি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উদ্দেশ্যমূলক ভাবে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বিচার দাবি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার

আমি মোঃ মঞ্জুর আলম উত্তরাস্থ্য স্যানিটারি হার্ডওয়ার ইলেকট্রিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি পদে পরপর দুইবার সম্মানের সাথে দায়িত্ব পালন করে আসছি। তাছাড়াও ভোলাস্থ্য ঢাকা জেলা সমিতির মহানগর উত্তরের সাংগঠনিক পদসহ উপকূল ফাউন্ডেশনের ফাউন্ডার এবং উক্ত ফাউন্ডেশন এর ট্রেজারার পদেও সম্মানিত ব্যাক্তি হিসেবে দায়িত্ব পালন করছি। এগুলো মূলত অরাজনৈতিক প্রতিষ্ঠান হলেও বিভিন্ন শ্রেণীর বা মহলের মতামতকে প্রাধান্য দিতে আয়োজিত সকল ব্যবসায়িক অনুষ্ঠানে স্থানীয় ও সম্মানিত ব্যক্তিদের উপস্থিত রাখা হয়ে থাকে। তবে আওয়ামী লীগের কোন নেতা, এমপি, মন্ত্রীর স্থান এখানে হয়নি এমনকি সকল কাজেই তাদেরকে বর্জন করা হয়। এসব কারণে আওয়ামী লীগের শাসনের সময়ে বিভিন্ন গণমাধ্যমে একটি লীগপন্থি চক্র আক্রোশপ্রসূত আমাকে বিএনপি পন্থী এবং বিএনপি ডোনার বলে কয়েক দফায় একাধিক বার হয়রানি করে।আসলে উক্ত হয়রানিকারক চক্রটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনাকে হত্যা করতে চায় বলেই ক্ষমতা দেখিয়ে নানান সময়ে বিভিন্ন গণমাধ্যমে আমার নামে মিথ্যাচার ও অশোভন সংবাদ প্রকাশ করেছে।

আমি এই মর্মে প্রতিবাদ জানাচ্ছি যে, বিগত ০১/০৮/২৪ ইংরেজি তারিখে ” দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ” পত্রিকায় ”উত্তরায় বিএনপি’র নামধারী মঞ্জুর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। উক্ত পত্রিকায় আবারও ১৩/০৮/২৪ এবং ১৯/০৮/২৪ ইংরেজি তারিখে অনলাইন ভার্সনসহ ফলাও করে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে। এমনকি ০২/০৯/২৪ ইংরেজি তারিখে ‘দৈনিক স্বাধীন সংবাদ’ পত্রিকায় “পালা বদল করছে মঞ্জুলিগ” শিরোনামে কিছু ছবিসহ প্রতিবেদন প্রকাশ করে অসৎ উদ্দেশ্যে আমাকে হেয় প্রতিপন্ন করেছে। উক্ত সকল সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে এবং আমার কাছে সংরক্ষিত রয়েছে।

বাস্তবতা হলো এই যে, আমি বিএনপি দলীয় বলে উক্ত চক্রটি বিভিন্ন সময়ে চাঁদা দাবি করেছে এবং না দিতে চাইলেও তারা বাহুবল খাটিয়ে প্রভাব দেখিয়ে চাঁদা দিতে বাধ্য করেছে।উল্লেখ্য যে,আমার ভাড়াকৃত মার্কেটের দোকানগুলো তারা ধূর্ততার সাথে ক্ষমতার ভয়াবহতা দেখিয়ে বেদখল করে রেখেছিলো। এসব অপকর্মের সাক্ষ্য-প্রমাণ যথেষ্ঠ সংরক্ষিত রয়েছে।

কাজেই আমি এমতাবস্থায় আমার বিরুদ্ধে প্রকাশিত ও প্রচারিত মানহানিকর সংবাদসহ সকল কর্মকাণ্ডের উচিত বিচার দাবি করছি দেশ ও জাতির কাছে।সেইসাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এমন নিম্ন মনস্ক ও ঘৃনিত কর্মকান্ড গুলোকে।উল্লেখিত সংবাদগুলো উদ্দেশ্য মুলক ও বানোয়াট কল্প-কাহিনী মাত্র ! এতো সকল অপকর্ম নিঃসন্দেহে অন্যায়, অসামাজিক, দুঃখজনক, ন্যাক্কার জনক, চরম আপত্তিকর, বিভ্রান্তিকর,সন্ত্রাস মুলক, বিবেকবর্জিত,হিংসাত্মক, ধ্বংস যজ্ঞ ও পুরোপুরি উদ্ভট প্রকৃতির বটেই !

সকল গণমাধ্যমকে শ্রদ্ধার সাথে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি সঠিক অনুসন্ধানের ভিত্তিতে বাস্তব সংবাদ প্রকাশ করতে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com