1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নুরুল হুদা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নুরুল হুদা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ বার

প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর গাইবান্ধা জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুরুল হুদা শিপুল। তিনি ফুলছড়ি উপজেলার আনন্দবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষাগত যোগ্যতা, সৃজনশীল উদ্যোগ, অভিজ্ঞতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, বিষয়ভিত্তিক জ্ঞান, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে নিয়মানুবর্তিতা ও প্রতিষ্ঠানের দাফতরিক কাজে দক্ষতার সাথে করায় তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

জানা যায়, প্রধান শিক্ষক নুরুল হুদা শিপুল এবছরসহ চতুর্থবারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এছাড়া উপজেলার গণ্ডি পেরিয়ে গাইবান্ধা জেলার মধ্যেও তিনি ২ বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন।

এ প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী-অভিভাবক জানায়, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছে। তার নেতৃত্বে বিদ্যালয়টি উপজেলার অন্যতম একটি বিদ্যালয়ে পরিণত হয়েছে।

প্রধান শিক্ষক নুরুল হুদা শিপুল বলেন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেলো। আমার এ প্রাপ্তি আমার পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও কর্মচারীর। সকলের সহযোগিতার ফসল এ প্রাপ্তি। আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সকলে শিক্ষাবান্ধব হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছেন। সংশ্লিষ্টদের প্রতি চির কৃতজ্ঞ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com