1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার

বান্দরবানে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিয়ে বান্দরবানে শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে বান্দরবান জোনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জোন কমান্ডার মাহামুদুল হাসান (পিএসসি) বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। সম্প্রীতির বান্দরবানে দীর্ঘদিন ধরে সকল ধর্মের অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপন হয়ে আসছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব । এ উৎসবটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারি থাকবে পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জোনের উপ অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান পিএসসি, ক্যাপ্টেন মো: সাজেদুর রহমান, লে: মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com