1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে জেলা সদরের আটটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বান্দরবান সেনা জোনের হলরুমে বান্দরবান রিজিয়ন এবং বান্দরবান জোনের আয়োজনে অনুদান ও উপহার সামগ্রী তুলে দেন বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান (পিএসসি)।

এসময় সেনা জোনের ক্যাপ্টেন মো. আব্দুল মান্নান, লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধাসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১২০টি পরিবারের প্রত্যেককে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের জন্য চাল, দুধ, সয়াবিন তেল, ডাল, চিনিসহ মোট ১৭ রকমের সামগ্রী বিতরণ করা হয়।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি জানান, প্রতিবারের মত এবারও যথেষ্ট উৎসাহ উদ্দীপনায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ভেতরেই সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতির বান্দরবানের যে উদহারণ রয়েছে সেটি যাতে অক্ষুণ্ন থাকে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকা এবং দেশের কল্যাণে কাজ করতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com