
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউপির কাশিয়াবাড়ী,মেঘারমোড়,হোসেনপুর ইউপির করতোয়াপাড়া দুলাল ঠাকুরের শ্রী শ্রী জয় মা কালিমন্দির ও পৌরসভার কেন্দ্রীয় কালিমন্দির সহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর অংগ সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান ও পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক, গাইবান্ধা জেলা শ্রমিক কল্যান ফেডেশনের সহ-সভাপতি ও পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা,
উপজেলা শ্রমিক কল্যান ফেডেশনের সভাপতি খায়রুল ইসলাম চান,সহ-সভাপতি রফিকুল ইসলাম,সেক্রেটারী আজিজার রহমান, পৌর সভাপতি আবু জাফর মোঃ তাহেরুল ইসলাম,শ্রমিক নেতা রফিকুল ইসলাম,মাহমুদ হাসান ও সাংবাদিক মোঃ ফেরদাউছ মিয়া প্রমুখ।