1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধনবাড়ী থানার নবাগত ওসির সাথে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধনবাড়ী থানার নবাগত ওসির সাথে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৫৮ বার

টাঙ্গাইলের ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ এর সাথে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব এর সাংবাদিক দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ধনবাড়ী থানায় উনার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান ,সাংগঠনিক সম্পাদক মো: রনি , দপ্তর সম্পাদক আব্দুল আজিজ , প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রমুখ। এ সময় নবাগত ওসি এস এম শহিদুল্লাহ বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। সমাজের অজানা অনেক গুলো বিষয় তারা তুলে ধরেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে ।
অপরদিকে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে সবাই উপকৃত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com