1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মুক্তিযোদ্ধা অ্যাড. সাদেক মাহমুদের ইন্তেকাল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মুক্তিযোদ্ধা অ্যাড. সাদেক মাহমুদের ইন্তেকাল

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫৪ বার

গাইবান্ধা জেলা জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা সরকার সাদেক মাহমুদ বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার শহরের খানকাহ শরীফ এলাকায় তার নিজ বাসভবনে রাত ৮:৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। মরহুমের নামাজে জানাযা শনিবার খানকাহ শরীফ জামে মসজিদে অনুষ্ঠিত হবার পর তার গ্রামের বাড়ি গাইবান্ধা সদরের ১নং লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুরে ২য় জানাযা হবার পর সেখানে মরহুমকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন অসংখ্য শুভাকাঙ্খি
রেখে যান। উল্লেখ্য অ্যাড. সাদেক মাহমুদ ১৯৭১ সালে ৩নং সেক্টরে (হবিগঞ্জ) মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি বিমান বাহিনীতে চাকরি করেছেন ১২ বছর। এছাড়াও তিনি কর্মীর হাত চক্ষু হাসপাতালে – প্রশাসনিক অফিসার হিসেবে চাকরি করেছেন, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে – সহকারী শিক্ষক হিসেবে ৫ বছর চাকরি করার পর ১৯৮৭ সালে গাইবান্ধা – জেলা বার অ্যাসোসিয়েশনে যোগদান করেন। অ্যাডভোকেট সাদেক মাহমুদ একজন লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। নিরলস সাহিত্য, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থা (নিসাস) এর সাধারণ সম্পাদক ছিলেন। বিভিন্ন বিষয়ের ওপর তার লেখা ৫/৬টি গ্রন্থ রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com