1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৫১ বার

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর পার্কের শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল করিম।
জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার সেক্রেটারী মোঃ ওবায়দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ জহুরুল হক সরকার, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ ওমর সানী আকন্দ, জামায়াতে ইসলাম পৌর শাখার আমীর একেএম ফেরদৌস আলম ফিরোজ, ফয়সাল কবির রানা, আবু হাসান আকন্দ, ওবায়দুল হক, নুরন্নবী সরকার, মোঃ ফররুখ আহম্মদ, ওবায়দুর রহমান রাজু, শাহীন মাহমুদ, মাও: আব্দুর রহমান, মাওঃ জোবায়ের আলী, আনিছুর রহমান, আজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে ঢাকায় ৬ জন সহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com