1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৪৪ বার

“দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এই শ্লোগানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার শহীদুল্লাহ ভূঞা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান রিহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার,অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার,সাধারণ সম্পাদক পাপুল সরকার, প্রশিক্ষনার্থী সাধনা আক্তার,উদ্যোক্তা সোহেল রানা,মিতু বেগম। এসময় গণমাধ্যমকর্মীরা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস।

সভায় বক্তারা,প্রশিক্ষিত যুবকদের প্রশিক্ষণের অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানো ও স্থানীয় উদ্যোক্তাদের সার্বিক সহযোগীতা করার আহবান জানান।

সভা শেষে ৪০ জন যুব ও যুব মহিলার মাঝে ৪ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক ও ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ৪০ জন যুব ও যুব মহিলার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com