1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুমিল্লার উদ্যোক্তাদের সঙ্গে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের মতবিনিময় - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুমিল্লার উদ্যোক্তাদের সঙ্গে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের মতবিনিময়

মোঃখায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৪৯ বার

পূর্বঘোষিত কর্মসূচির আলোকে দিনরাত উদ্যোক্তাদের কল্যাণের কথা চিন্তা করে বাংলাদেশের আনাচে-কানাচে মাঠ ঘাট চসে বেড়াচ্ছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন একঝাঁক তরুণ মেধাবীও উদ্যমী উদ্যোক্তা টিম। পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন পরিবার বরাবরই নতুন কিছু তৈরির লক্ষ্যে কাজে,সৃষ্টিল চিন্তার স্বাধীনতা প্লাটফর্ম পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ।পাশে থেকে সহযোগিতা করছেন মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন । পদ্মা নদীর মতোই বিশ্বাস হৃদয়ের একঝাঁক উদ্যোক্তার ভালোবাসার ফসল এই ফাউন্ডেশন। সোমবার ৪ নভেম্বর ঢাকা থেকে ছুঁটে কুমিল্লার একঝাঁক নতুন স্বপ্নের কারিগরি, কুমিল্লা শহরের অলিগলি থেকে ছুটে আসা আগামীর সম্ভাবনাময় সূর্যমুখ একাধিক উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন। কুমিল্লা শহরের ধর্মসাগরপাড় এ গেট মিটআপ অনুষ্ঠিত হয়। সে সময় পদ্মা উদ্যোক্তার ফাউন্ডেশন পরিবার থেকে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিরুজ্জান অপূর্ব, মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন চেয়ারম্যান কুমকুম ফকির, সাধারণ সম্পাদক আসমা আসগরসহ কুমিল্লা শহর সহ আশপাশ থেকে আসা বিভিন্ন সংগঠন এর উদ্যোক্তারা। বর্তমানে বাংলাদেশে উদ্যোক্তাদের আশ্বাস ও বিশ্বাসের বাতিঘর পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন । উদ্যোক্তারা জানান, ভালোবাসার টানে শত ব্যস্ততার মাঝেও তাদের আমন্ত্রণে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ একঝাঁক মেধাবী উদ্যোক্তা উপস্থিত হয়ে তাদের কে নানা বিষয়ে দিকনির্দেশনা মূলক পরামর্শ দিয়েছে। পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের নিকট থেকে জানতে পারবেন, কিভাবে একজন নতুন উদ্যোক্তা এ প্রতিযোগিতার বাজারে নিজেকে শক্ত অবস্থানে তুলে ধরবে ? কোন কোন পদ্ধতি অবলম্বন করে আগাতে হবে ? ব্যবসার প্লাটফর্ম তৈরি করতে হবে,উদ্যোক্তাদের প্রশিক্ষণ কেনো গ্রহণ করতে হবে ? প্রশিক্ষণ গ্রহণে লাভ কি?দক্ষ উদ্যোক্তার গুণাবলী কি কি ইত্যাদি। পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন,আপনাদের হাসি মাখা মিষ্টি মুখগুলো দেখলে শত কষ্ট,ক্লান্তি নিমিষে দূর হয়ে যায়।আপনাদের ভালবাসার কারনেই আমরা পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন পরিবার সারা দেশে ঘুরে বেড়াচ্ছি।আমরা কতটুকু আপনাদের পাশে দাঁড়াতে পারি বা আমাদের দ্বারা আপনাদের কতটুকু উপকার হয় তা শুধু আপনারাই বলতে পারবেন। আপনারা জানেন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন পরিবার প্রথম থেকেই উদ্যোক্তাদের কল্যাণে নানা মূখী উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে।দেশের সকল উন্নয়ন মূলক কাজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে।কখনো উদ্যোক্তাদের কল্যাণে,কখনো বানভাসিদের পাশে,কখনো প্রতিবন্ধী, এতিম অসহায় পথশিশুদের পাশে,কখনো মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে,কখনো অসহায়দের বিবাহ দেয়ার মতো কাজে ছুঁটে চলে দেশের এ-প্রান্ত থেকে ওপ্রান্তে।আপনাদের পাশে সব সময় পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ও মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন পরিবার ছিলো এবং থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com