1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ডুবে ইসরাফিল নামক এক শিশুর করুণ মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:০৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ডুবে ইসরাফিল নামক এক শিশুর করুণ মৃত্যু

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার

যশোরের ঝিকরগাছা পৌরসদরের ৬নং ওয়ার্ড মোবারকপুর সিড়িঘাট নামক স্থানে কপোতাক্ষ নদের পানিতে ডুবে ইসরাফিল হোসেন (৮) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে মোবারকপুর গ্রামের আব্দুর রহমানের একমাত্র ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জনা যায়, শুক্রবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় ইসরাফিল ও প্রতিবেশি বন্ধু তাসকিন বাড়িতে কিছু না জানিয়ে কপোতাক্ষ নদে বড়শী দিয়ে মাছ ধরতে গিয়ে ইসরাফিল পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে তাসকিন বিষয়টি বাড়িতে এসে জানালে পরিবারসহ স্থানীয়রা কপোতাক্ষ নদে দীর্ঘসময় ধরে খোঁজাখুজি করেও ইসরাফিলকে না পেয়ে বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় শিশুকে উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ নয়ন বাবু চৌধুরী বলেন, আমরা সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে শিশু বাচ্চাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করলে আবারও তাকে তার পরিবারে নিকট হস্তান্তর করি। পরবর্তিতে থানা পুলিশ এসে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন।
থানার এস.আই মোশারেফ হোসেন ঘটনাস্থল পরিদর্শনসহ লাশের সুরোতহাল রির্পোট করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই শুক্রবার রাতে দাফন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com