1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৩৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫৪ বার

ছাত্র জনতার উপর হামলা চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

১০ নভেম্বর রবিবার বিকালে পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও পৌর শহরের চৌমাথা মোড়সহ সকল মোড় গুলোতে বিভিন্ন শ্লোগান দিয়ে অবস্থান করে নেতাকর্মীরা। পরে পৌর শহরের তিন মাথা মোড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডলের সভাপতিত্বে ও পৌর আহবায়ক শামীম রেজার পরিচালনায় এ অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মিল্লাত সরকার মিলন, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম,ফিরোজ কবির,আশরাফুল ইসলাম,আরিফ হোসেন মুন্সি, সদস্য সচিব লিফেজ সরকার, সদস্য জাকিরুল মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হযরত আলী স্বপন, সদস্য সচিব ইমরান হাসান, উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হাসান হানিফ,সদস্য সচিব সবুজ সরকার,পৌর জাসাস এর আহবায়ক আল আমিন সরকার,সদস্য সচিব ফরহাদ মন্ডল পিন্টু, মৎস্যজীবী দলের সভাপতি শামিম আহম্মেদ,সাধারণ সম্পাদক হেলাল সরকার,পৌর শাখার আহবায়ক এপ্রিল মন্ডল, সদস্য সচিব মামুন মিয়া,১ নং কিশোরগাড়ী ইউনিয়ন আহবায়ক সানারুল, সদস্য সচিব সুমন মিয়া,মহদীপুর আহবায়ক লিখন মাষ্টার,সদস্য সচিব শাহজালালসহ অন্যান্যরা।

এসময় বক্তারা, ছাত্র জনতার উপর হামলা চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবী জানিয়ে যেকোন ষরযন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ সজাগ থাকার আহবান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com