1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‘ ৩৩ তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪ ’ সমাপ্ত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‘ ৩৩ তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪ ’ সমাপ্ত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার

 

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘ম্যাক্স গ্রুপ ৩৩ তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
গত মঙ্গলবার (১২-১১-২০২৪) ঢাকার মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল ) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি তাঁর ভাষণে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাঁতারুদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে আরও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার আহ্বানা জানান , যাতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশ ও জাতির সুনাম বয়ে আনতে পারে।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনা , নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ , বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ , ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং অংশগ্রহণকারী সাঁতারুসহ সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।

গত ০৯ নভেম্বর ২০২৪ তারিখ থেকে ০৪ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা , জেলা ক্রীড়া সংস্থা , সুইমিং ক্লাব , বিকেএসপি , বাংলাদেশ সেনাবাহিনী , বাংলাদেশ নৌবাহিনী , বাংলাদেশ বিমান বাহিনী , বাংলাদেশ পুলিশ , বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড
বাংলাদেশ-সহ মোট ৭০ টি টিমের প্রায় ৭৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দল ৩২ টি স্বর্ণ , ২৬ টি রৌপ্য ও ১২ টি ব্রোঞ্জসহ মোট ৭০ টি পদক লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী দল ১০ টি স্বর্ণ , ১৫ টি রৌপ্য এবং ২৩ টি ব্রোঞ্জসহ মোট ৪৮ টি পদক লাভ করে রানার্সআপ হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com