1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্রি ধান ১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্রি ধান ১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫৮ বার

 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ কর্তৃক বোরো -পতিত-রোপা আমন শষ্য বিন্যাসের সরিষা অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে উৎপাদন শীলতা বৃদ্ধি করণের লক্ষ্যে ব্রি ধান ১০৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয় । ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া আক্তার (রিভা)এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মসউদ ইকবাল, সিনিয়র সাইনটিফিক অফিসার ও প্রধান ব্রি আঞ্চলিক কার্যালয় , ধনবাড়ী, টাঙ্গাইল। বিশেষ অতিথি ছিলেন এ. বি. এম জামিউল ইসলাম , সিনিয়র সাইন্টিফিক অফিসার ব্রি গাজীপুর , ধনবাড়ী উপজেলা কৃষকদলের সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, ধনবাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ এবং ধনবাড়ী উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ।
উল্লেখ্য ব্রি ধান ১০৩ অল্প জীবনকাল হওয়ায় এই ধান চাষ করে সরিষা আবাদ করা যায় । যত্ন সহকারে চাষ করলে বিঘা প্রতি ২২ মণ ফলন পাওয়া যায় । ধনবাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ জানান,’এবার ধনবাড়ী উপজেলায় ৯৯৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে মুশুদ্দী ইউনিয়নে ১০ হেক্টর জমিতে ব্রি ধান ১০৩ চাষ করা হয়েছে । গত বছর ব্রি ধান ১০৩ চাষ করা হয়েছিল ৩ হেক্টর জমিতে । ফলন ভালো হওয়ায় এবং সরিষা চাষ করার সুযোগ থাকায় আগামীতে ধনবাড়ীর সকল ইউনিয়নে এই ব্রি ধান ১০৩ চাষ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ‘।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com