1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান

ওবায়দুল ইসলাম, নরসিংদী
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার

 

জাতীয়তদবাদী সাংবাদিক ফোরাম ও নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ওবায়দুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক সোহেল আহমেদ ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী শাখার প্রধান সমন্বয়ক এবিএম আজরাফ টিপু।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন নরসিংদী সদর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাসুদ রানা বাবুল।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, মাধবদী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক রেজাউল করিম, নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ড. শরীফ, নরসিংদী ব্লাড ডোনার সমিতির সভাপতি সাহিদ সরকার, নরসিংদী জেলা তাঁতী দলের সভাপতি কামাল হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদ মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব খালেদ মাহমুদ, নরসিংদীর সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান পিটু, ইউসুফ ভূইয়া, পিন্টু, মাইনুদ্দিন সরকার, শেখ জাহাঙ্গীর রনি, আব্দুস সালাম, তালাত মাহমুদ প্রমুখ। আহত সাংবাদিকদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম ও ক্রাইম রিপোর্টার ইউনিটির অফিস উদ্বোধন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক সোহেল আহমেদ ও এবিএম আজরাফ টিপু সহ নেতৃবৃন্দ ।

সংবর্ধনা দেয়া হয় আন্দোলনে আহত সাংবাদিক মাজহারুল ইসলাম, আঃ সালাম, সাগর মিয়া, ইউসুফ ভুইয়া, জাহাঙ্গীর আলমকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com