1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বামনডাঙ্গায় ছয় পা বিশিষ্ট বাছুর দেখতে উৎসুক জনতা ভিড় - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বামনডাঙ্গায় ছয় পা বিশিষ্ট বাছুর দেখতে উৎসুক জনতা ভিড়

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬০ বার

 

ছয় পা বিশিষ্টবাছুর দেখতে উৎসুক জনতা ভিড় করছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামে , এ গ্রামে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। ২২ নভেম্বর শুক্রবার দুপুরে জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক খামারীর একটি গাভী ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। সাধারণভাবে বাছুরের চার পা থাকে, সেখানে ঘাড়ের উপরে দুটি অতিরিক্ত পা দেখা যায়। এই বিরল ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে, এবং উৎসুক জনতা ভিড় জমাচ্ছে গরুর খামারের। অন্য দিকে উৎসুক জনতার পাশাপাশি জেলার গণমাধ্যমকর্মীরা নিজ নিজ গণমাধ্যমে বিষয়টি তুলে ধরতে ভিডিও এবং ছবি তুলছেন। বাছুরটির সাথে নিয়ে ক্যামেরাবন্দি হয়েছে নিউজটুয়েন্টি ফোরের গাইবান্ধা প্রতিনিধি আসাদুজ্জআমান মামুন।

এ বিষয়ে গরুর মালিক খামারী জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, ‘আমার গাভীটি দুপুরের দিকে ছয় পা বিশিষ্ট এড়ে বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও দুটি পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তবে পরবর্তী সময়ে চিকিৎসক জানিয়েছেন, ছয় পা হওয়ার কারণে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত এ বাছুরটি সুস্থ আছে, অন্যান্য বাছুরের ন্যায় স্বাভাবিক চলাচল করছে।

স্থানীয় পশু চিকিৎসকরা জানিয়েছেন, ছয় পা থাকা সত্ত্বেও বাছুরটির বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। সেও অন্যান্য গরুর মতো স্বাভাবিক চলাচল করতে পারবে তবে এর আকৃতি ভিন্ন রুপ ধারণ করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com