
জয় মহন্ত অলক ঠাকুরগাঁও :
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধারে জন্য কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকার সাইদুরের হাসকিং মিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান রাস্তার পাশে সাইদুরের মিলে ধান সেদ্ধ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বিকট আওয়াজে বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে গিয়ে প্রায় ৩০০ গজ দূরে একটি মন্দিরের উপরে এসে পড়ে।
প্রতিদিনের ন্যায় সেখানে তারা সকালে মন্দিরের পাশেই বসে ছিল কিছু বোঝার আগেই তাদের উপরে এসে পরে এই বয়লারের লোহার বড় ড্রামটি।
এতে রাস্তার অপর পাশে মন্দিরে বসে থাকা একই পরিবারের তিনজন ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেএই ঘটনাস্থলে তারা মারা যায়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিএম ফিরোজ ওয়াহিদ, ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নুসহ অন্যান্যরা।
নিহতরা হলেন- দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি রাণী দাস, তার মেয়ে পূজা দাস ও ভাইয়ের ছেলে পলক দাস।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানান মিল মালিক কে এখনো খুঁজে পাওয়া যায়নি।
এই ঘটনা কিভাবে ঘটলো তা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে আইনি প্রক্রিয়া শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।