1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:২১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

বান্দরবান জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ বার

 

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলার ছাত্রনেতারা।

রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিলটি জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ছাত্রনেতারা জানান, বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের অবমাননা করা। ভারতের আগ্রাসনমুক্ত বাংলাদেশ গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জন করেছি। বহু ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা বিলীন হতে দেব না।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তারা আরো বলেন, যারা বাংলাদেশকে নিয়ে নীলনকশা আঁকছে তাদের উদ্দেশ্য কোনোদিন বাস্তবায়ন হবে না। একজন বাংলাদেশি বেঁচে থাকতে ভারতের গোলামি করব না। শহীদদের রক্ত বৃথা যেতে দেব না।

পথসভায় বক্তব্য রাখন ছাত্রনেতা আসিফ ইকবাল, হাবিব আল মাহমুদ, মো. মুছা-সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com