1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ বার

 

সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী‌তে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বু‌দ্ধিজীবী‌ দিবস পা‌লিত হয়েছে।

১৪ ডিসেম্বর শনিবার সকালে পলাশবাড়ী পৌর শহরের সিএমবি সংলগ্ন বদ্ধভূমিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ দিবসটি উপলক্ষে বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ প্রশাসক ও নির্বাহী অফিসার কামরুল হাসান,পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কমল চন্দ্র, বীরমুক্তিযোদ্ধা ওয়াদুদ সরকার, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন।

এছাড়াও পলাশবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, সরকারি কলেজ এর বিএনসিসির টিম, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com