1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার

 

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটিতে ১৪ ডিসেম্বর শনিবার সকালে পৌর শহরের শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, গাইবান্ধা প্রেসক্লাব, গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়াসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com