1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রংপুর বিভাগে জানুয়ারি মাসে আমন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে-খাদ্য উপদেষ্টা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রংপুর বিভাগে জানুয়ারি মাসে আমন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে-খাদ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ বার

নীলফামারীতে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে বিভিন্ন সময় ধান-চাল সংগ্রহ করে থাকেন। এবছরও তার ব্যত্যয় ঘটেনি। একদিকে যেমন কৃষকরা তাদের উঠতি ফসল বিক্রি করে লাভবান হচ্ছেন। অপরদিকে এই মজুদকৃত খাদ্য শষ্য দেশের সংকটকালীন সময়ে ওএমএস বা বিভিন্ন পদ্ধতিতে মার্কেটে ছাড়া হয়।

গত রোববার দুপুরে নীলফামারী সার্কিট হাউজ হল রুমে রংপুর বিভাগের জেলা প্রসাশক ও খাদ্য নিয়ন্ত্রকদের সাথে এক মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী জানুয়ারি মাসের মধ্যে খাদ্য শষ্য সংগ্রহে রংপুর বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেন এই খাদ্য উপদেষ্টা। এছাড়াও কৃষি প্রধান এই বিভাগ থেকে অন্যান্য জেলার চাহিদা মেটাতে খাদ্য শষ্য সংগ্রহ করা হবে।

রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামানসহ রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকগণ উপস্থিত ছিলেন। সেখানে আমন ধান ও সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com