1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা

হাফছা খাতুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার

 

স্বেচ্ছাসেবক দলের কর্মী ও বালু ব্যবসায়ী আবু সাঈদকে (৩০) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার মধ্যরাতে নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। শনিবার সকালে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্বজনসূত্রে জানা যায়, নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার আবু সাঈদ বগুড়া শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ার ইউসুফ আলীর ছেলে। তিনি বালু ব্যবসা করতেন এবং রাজনীতিতেও সক্রিয় ছিলেন। শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়।

স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই নেছার উদ্দিন জানান, আবু সাঈদ স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। বালুর ঠিকাদারি করতেন। দুর্বৃত্তরা তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈন উদ্দিন জানান, মোবাইল ফোনে ভিডিও দেখা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সাঈদের বিরোধ ছিল। এর জেরে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।

তিনি আরও জানান, হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com