1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভূমি সমস্যা সমাধানে কাজ চলছে- পার্বত্য উপদেষ্টা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভূমি সমস্যা সমাধানে কাজ চলছে- পার্বত্য উপদেষ্টা

মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার

 

পার্বত্য এলাকার ভূমি সমস্যা সমাধানে কাজ চলছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
পার্বত্য উপদেষ্টা বলেন, ভূমি কমিশনকে কার্যকর করা এখন তিন পার্বত্য জেলার সকল মানুষের প্রাণের দাবী । এরই পরিপ্রেক্ষিতে পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনের জন্য ইতিমধ্যে ভূমি ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি কমিশনে নিয়োগের কাজ চলছে।’

তিনি বলেন, সারা বিশ্বেই ভূমি নিয়ে সমস্যা আছে। আর এই সমস্যা নিরসনে সরকারি আইন মোতাবেক স্থানীয় প্রশাসন যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

এ সময় পার্বত্য উপদেষ্টা পাহাড়ের সব সম্প্রদায়ের জন্য সরকারি সব সুযোগ-সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রদান করা এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন করে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এক কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা।

এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান কাজেমীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বান্দরবানের নিষেধাজ্ঞা চলমান উপজেলা পর্যটকদের জন্যে উন্মুক্ত করার বিষয়ে উপদেষ্টা বলেন, পর্যটক ভ্রমনে যে কয়েকটি জায়গায় নিষেধাজ্ঞা রয়েছে এ সম্পর্কে আগামী আইনশৃঙ্খলা মিটিং আলোচনা করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com