1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় পদ্মরাগ ট্রেন থেকে ৮২ বোতল ফেনসিডিলসহ আটক ২ নারী - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:৩০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় পদ্মরাগ ট্রেন থেকে ৮২ বোতল ফেনসিডিলসহ আটক ২ নারী

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার

 

লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ কমিউটার ট্রেন থেকে ৮২ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে গাইবান্ধা রেলওয়ে পুলিশ।

আজ (রবিবার, ২৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।
গাইবান্ধার বালাসী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন: নওগাঁ সদর উপজেলার চকদেব
জনকল্যাণ স্কুলপাড়া গ্রামের রিক্তা আক্তার ইতি (৩৪) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বচর পাড়াতলা গ্রামের রাজিয়া সুলতানা (৩৫)।

রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় পদ্মরাগ কমিউটার ট্রেনে রাজিয়া সুলতানার কাছ থেকে ৪২ বোতল এবং রিক্তা আক্তার ইতির কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বালাসী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মতিন বলেন, মাদকবিরোধী অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। সেইসঙ্গে তাদের কাছ থেকে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com