1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য-তারেক রহমান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য-তারেক রহমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও দুই হাজার মানুষকে হত্যা করেছে আর ৩০হাজার মানুষকে রক্তাত্ব করে। বলেন,বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। এখন সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য।

রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে সেগুলো বাস্তবায়নের সময় এসেছে। মানুষের বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজন নির্বাচিত সরকারের। এজন্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে।

তিনি সোমবার বিকেলে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীছাপ ইউনিয়নের দুবাছুড়ি দাখিল মাদরাসা মাঠে সুধি সমাবেশে ভার্চুয়ালী যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তারেক রহমান বলেন, সামনের বাংলাদেশ গড়তে বিএনপি ৩১দফা ঘোষণা করেছে। সামনের দিনগুলো হচ্ছে দিনগড়ার। এই দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে ২০১৪সালের জানুয়ারীতে র‌্যাবের ক্রস ফায়ারে নিহত লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ গোলাম রব্বানী পরিবারকে ছয় লাখ টাকা দিয়ে নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম বক্তব্য দেন।

আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য দেন।
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় জেলার ১২জনের মাঝে ৬লাখ টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com