
নীলফামারী সদর উপজেলার পৌর শহরের জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নতুন বছরের পাঠ্য বই বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জছিজুল আলম মন্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতাউল গনি ওসমানী ও সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাগন। নতুন বই হাতে পেয়ে খুশিতে আত্মহারা কমলমতি শিক্ষার্থীরা।