1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের প্রায় ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ঝাপড়তলী এলাকায় ঝাপড়তলী ঈদগাহ মাঠ হামিউস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে মাইনুদ্দিন নামের এক ব্যক্তির কুষার ক্ষেতের ভিতর থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মাদ্রাসা ছাত্র লোমান ইসলাম ১২ দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার রতনদা গ্রামের জাকিরুল ইসলাম ছেলে।

পরিবার জানায় স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে আখ খেতে দেখতে পেয়ে মাদ্রাসা এবং পুলিশকে বলেন পরে পুলিশে এসে ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করে। এর আগে অনেক খোঁজার পরে তাকে না পেয়ে ঠাকুরগাঁও সদর থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। নোমান সে তার ঠাকুরগাঁওয়ে মামার বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশোনা করতেন। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার বলেন কুষাড় খেতে একটি কঙ্কাল এবং কিছু আলামত পাওয়া গেছে সিআইডি পুলিশের সহায়তায় এটি জব্দ করা হবে। ডিএনএ টেস্টের মাধ্যমে বলা যাবে সেই হারানো বাচ্চার মাথার খুলি কিনা। আর কেউ এর সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com