
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ তাজমুল হাসান সাগর এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ রেজাউল করিম। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯ টায় জলঢাকার আল-ফালাহ মিলনায়তনে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে জেলা সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় নীলফামারী জেলা শিবিরের সকল সাথী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও রংপুর অঞ্চলের কেয়ারটেকার হাফেজ মিজবাউল করিম। এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জলঢাকা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সাবেক জেলা সভাপতি মোঃ অপিয়ার রহমান, আহমেদ রায়হান প্রমুখ।