1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৬২ বার

 

চাকরি জাতীয়করণের দাবিতে আগামী ২০ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শহরের গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মিলনায়তনে আজ (সোমবার, ১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি, গাইবান্ধা সদর উপজেলা শাখা এ প্রস্তুতি সভার আয়োজন করে। এতে সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি মাহমুদুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মো. নাছের টিপু, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি, সদর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আবু নাসের মো. ফরহাদ আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি বেলসুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ। এছাড়াও এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।

সভায় বক্তারা বলেন, আমরা এমপিওভুক্ত শিক্ষকেরা দীর্ঘদিন থেকে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আগামী ২০ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে শিক্ষকদের অংগ্রহণের আহবান জানান বক্তারা।

শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি, গাইবান্ধা সদর উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক এবং চাপাদহ বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল খালেকের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com