1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে এস,এস,সি ৮৯ ব্যাচের নানা আয়োজন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে এস,এস,সি ৮৯ ব্যাচের নানা আয়োজন

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৫ বার

বন্ধু মানে আনন্দ বন্ধু মানেই ভালোবাসা বন্ধু মানেই স্মৃতি, এই বন্ধুত্বকে অটুট রাখতে ঠাকুরগাঁও এসএসসি ৮৯ ব্যাচের আয়োজনে এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী ঠাকুরগাঁও সদর উপজেলার ফেসাডাঙ্গী ব্রীজের পশ্চিম তীরে এস এম

রাজার বাগানে আনন্দ উল্লাসে দিনটি পার করে সকল বন্ধুরা।

বন্ধুদের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়, এরমধ্যে আকর্ষণীয় ছিল কলের গানের তালে তালে সালাদ কাটা, শিশুদের ও বড়দের মার্বেল খেলা, নারীদের বালিশ পাসা, গরুর গাড়ি ভ্রমণ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড়গুড়িয়া পিঠা উৎসব, র‍্যাফেল ড্র ও দুপুরে কলাপাতায় মধ্যাহ্ন ভোজ।

এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন ৮৯ ব্যাচের অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক রাকিবা ইয়াসমিন ও রেজওয়ানুল হক রিজু, গোলাম ফারুক, নূরে আলম শাহ, হোসনে জান্নাতসহ অন্যান্যরা।

অন্যান্য বারের চেয়ে এবার তারা রাফেল ড্রোতে ভিন্ন আইটেম ব্যবহার করেছে এর মধ্যে প্রথম পুরস্কার ছিল একটি খাসি ছাগল। দ্বিতীয় পুরস্কার মোরোক, তৃতীয় পুরস্কার একজোড়া হাঁস। চতুর্থ পুরস্কার ছিল পায়রা, এবং অন্যান্য উপহার সামগ্রী।

সম্পূর্ণ অনুষ্ঠান শেষে সেখানেই বিভিন্ন প্রতিযোগিতার এবং রেফেল ড্র তে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছিল তাদেরকে পুরস্কার তুলে দেয়া হয়।

পরে বিকেলে সাংস্কৃতিক পরিবেশনা সেই সাথে বন্ধুদের এক ফ্রেমে স্মৃতি হিসেবে বেঁধে রাখতে ফটোস্যাশনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com