1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ের দুই দরিদ্র শিক্ষার্থী মেডিকেল ভর্তির সুযোগ পাওয়ায় তাদের পাশে দাঁড়িয়েছে র‍্যাব ১৩  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ের দুই দরিদ্র শিক্ষার্থী মেডিকেল ভর্তির সুযোগ পাওয়ায় তাদের পাশে দাঁড়িয়েছে র‍্যাব ১৩ 

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৫ বার

শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক সবাই দারিদ্রতার কাছে হার মানবে না আলোর পথের অদম্য যাত্রার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে র‍্যাব।

ঠাকুরগাঁওয়ের দুই শিক্ষার্থী মাসুমা আক্তার হিরা ও শ্রাবণী রায় মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া তাদের ফুলের শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩।

রবিবার দুপুরে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় এই দুই শিক্ষার্থীকে পড়ালেখার জন্য আর্থিক অনুদান ও দুটি পরিবারকে একটি করে দুধের গাভী প্রদান করেন র‍্যাবের রংপুর রেঞ্জের – পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরীর পক্ষে দিনাজপুর র‍্যাব-১৩ কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি মহিদুল ইসলাম।

এ সময়ে স্থানীয়রা র‍্যাবের এমন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন ওই পরিবারগুলো খুব কষ্ট করে তাদের সন্তানদের পড়ালেখা করিয়েছে তাদের সামর্থ্য নেই ভালো জায়গায় পড়ানোর মতো ঠিক এই মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়েছে যেটা আসলেই একটি গর্বের বিষয়।

সেখানে র‍্যাপিড একশন ব্যাটালিয়ান (র‍্যাব-১৩) এর কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম পিপিএম বলেন, আমাদের মানবিক কাজের অংশ হিসেবে দুই কৃতি শিক্ষার্থীকে আমাদের সিইও স্যারের পক্ষ থেকে উপহার পৌঁছে দিয়েছি। তারা দারিদ্র্যতা জয় করে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com