
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে গনসংযোগ ও লিফটের বিতরণ করেন আগামী নির্বাচনে জয়পুরহাট -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো.আব্বাস আলী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ী হাট-বাজার ঘুরে ঘুরে জনসাধারণের কাছে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন তিনি।
এসময় ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, কালাই উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির,জিন্দারপুর ইউনিয়ন বিএনপির সদস্য মজিদুল ইসলাম, শহিদুল ইসলাম,জিন্দারপুর ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুল ইসলাম এবং ওয়ার্ড বিএনপি নেতা সাইদুল ইসলাম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
লিফলেট বিতরণকালে আব্বাস আলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।