1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে নতুন নাম করন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৮:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে নতুন নাম করন

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬ বার

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে নতুন প্রস্তাবিত নামের সাইনবোর্ড লাগিয়ে দিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় স্কুলের সামনের ফটকে নতুন নাম করনের সাইনবোর্ড টি লাগিয়ে দেয়া হয়।
স্কুল প্রধান শিক্ষক হারুন অর রশীদের কাছে বিষয় টি জানতে চাইলে তিনি সত্যতা শিকার করে বলেন ৫ আগষ্টের পর ইতি মধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর সাইনবোর্ড আমরা সরিয়ে ফেলেছি। তিনি আরো বলেন সরকার থেকে নির্দেশনা আশা মাত্রই বঙ্গবন্ধু নাম টি সকল জায়গা থেকে সরিয়ে ফেলা হবে বলে তিনি জানান।
এদিকে পলাশবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইউছুব মন্ডল উল্লাস বলেন জুলাই আগষ্ট বিপ্লবের পর ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের নাম করনের কোন প্রতিষ্ঠান এই নতুন স্বাধীন বাংলাদেশে থাকবে না আর কেউ যদি তা রাখার জন্য অপচেষ্টা করে তা আমরা কখনোই হতে দিবো না ইনশাআল্লাহ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com