1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীর ডোমারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীর ডোমারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৫ বার

 

দানবীয় ফ্যাসিস্ট গণহত্যাকারী অবৈধ সরকারের সুবিধাভোগী, এমপিও সিণ্ডিকেট ও নিয়োগ বাণিজ্যের হোতা নীলফামারীর ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে গণতন্ত্রকামী ফ্যাসিস্ট বিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। এতে ছাত্র, শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

ছাত্র প্রতিনিধি মোঃ শরীফ হোসেনের সভাপতিত্বে ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- সাহেবপাড়া পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ শফিউল বারী বুলবুল, বড়রাউতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুদ বিন আমিন সুমন, বামুনিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আলী, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকি, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ প্রমূখ।

মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম একই উপজেলায় দীর্ঘ ৮বছর ধরে রয়েছে। ফ্যাসিষ্ট সরকারের প্রভাব খাটিয়ে বিভিন্ন স্কুলে নিয়োগ বানিজ্যে ও বিপুল পরিমাণ অর্থের বিনিময় এমপিও ভুক্ত করার সিন্ডিকেট তৈরী করেন।আমরা ওই দুর্নীতিবাজ শিক্ষা অফিসারের দ্রুত অপসারন চাই।পরে উপজেলা অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন ছাত্র-জনতার প্রতিনিধি গণ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com