1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাড়ে ৯ কেজি গাঁজাসহ পুলিশের এএসআই গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৮:০২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাড়ে ৯ কেজি গাঁজাসহ পুলিশের এএসআই গ্রেফতার

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৫ বার

সাড়ে ৯ কেজি গাঁজাসহ পুলিশের এএসআই আনিসুর রহমানকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ। ১৮ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএআই) নাম মোঃ আনিসুর রহমান (৪০)। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এবিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম সাংবাদিদের বলেন, গ্রেফতারকৃত আনিসুর রহমানের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- জিআর ২৩/২৫।

এদিকে গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা সাংবাদিকদের বলেন, মাদকসহ গ্রেফতারকৃত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com