
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বগুড়ার কাহালুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় সেই সাথে বজ্রপাত হয়। এসময় বজ্রপাতে মা-রা যায় মোহাম্মদ আকন্দ(৫৫) নামের এক বৃদ্ধ।
জানা যায় আজ সকালে মোহাম্মদ আকন্দ কাহালু উপজেলা পাইকর ইউনিয়নে যোগীর ভবন এলাকায় তোফাজ্জল বারী নামের এক ব্যাক্তির জমিতে ধানের বীজ তোলার কাজ করছিলেন, এমন সময় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত হয়, বজ্রপাতে আহত হলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই মা-রা যায় মোহাম্মদ আকন্দ।
মোহাম্মদ আকন্দ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার সিকনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে ।