1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে না বিএনপি-জয়নাল আবেদীন ফারুক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে না বিএনপি-জয়নাল আবেদীন ফারুক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার

 

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক।
বলেন, নুন্যতম সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারই করবে প্রয়োজনীয় সংস্কার মঙ্গলবার দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা বিএনপির সভাপতি আ. খ. ম আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ময়নুল ইসলাম বক্তব্য দেন। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন বলেন, ড. মোহাম্মদ ইউনুস আজ দেশের প্রধান উপদেষ্টা আর শেখ হাসিনা কোথায়, হিন্দুস্তানে।
নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপদেষ্টা মোবাবিলাসহ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এই জনসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আমরা দিনের ভোট আর রাতে চাই না। আমরা আর মৃত ব্যক্তির ভোট চাই না। আয়না ঘর আর চাই না।
বলেন, আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬বছরে পরাজিত হই নাই। পরাজিত হয়েছি পুলিশের বেনজির কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে।
সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহিদ মিনারে এসে যোগদেয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com