1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৫৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচি

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬০ বার

 

আন্তর্জাতিক নারী দিবস ৮মার্চ। বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারের নারীর কৃতিত্ব স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। জাতিসংঘ ১৯৭৫সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও বিভিন্ন সংস্থা দিবসটি ঘিরে নানা কর্মসূচি পালন করে থাকে। সারাদেশের ন্যায় বান্দরবান পার্বত্য জেলায় ও দিবসটি উদ্‌যাপন করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্‌যাপিত হয়। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”। গতকাল শনিবার (৮ মার্চ) এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে একটি শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ হতে আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক ,বান্দরবান পার্বত্য জেলা। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব, এস,এম মনজুরুল হক, প্রশাসক বান্দরবান পৌরসভা, সুপন চাকমা, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা। সভায় সভাপতিত্ব করেন মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বান্দরবান পার্বত্য জেলা। দিনব্যাপী আয়োজনে নারীর ক্ষমতায়ন ও সম-অধিকার নিশ্চিতকরণে নানা দিক তুলে ধরা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com