1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত ইউএনও রুমানা রিয়াজের যোগদান - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত ইউএনও রুমানা রিয়াজের যোগদান

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫০ বার

জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রুমানা রিয়াজ গত বুধবার সকালে জেলা প্রশাসকের নিকট তিনি যোগদানপত্র দাখিল করেন। ৯ মার্চ রবিবার সকালে তিনি পাঁচবিবির নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেলায়েত হোসেনের নিকট থেকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ইউ.এন.ও রুমানা রিয়াজ ৩৬’তম বিসিএসের (প্রশাসনের) একজন কর্মকর্তা। চাকুরী জীবনে প্রথমে ৩ বছর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবিশ হিসাবে কর্মরত ছিলেন। তারপর ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সহকারি কমিশনার ভূমির দ্বায়িত্ব পালন করেন। এরপর সিরাজগঞ্জ জেলায় ডিসি অফিসে কর্মরত থাকা অবস্থায় পাঁচবিবিতে ইউএনও হিসাবে যোগদানের আগে তিনি কিছু সময় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রিয়াজ বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ জনবান্ধব হিসেবে আমি গড়ে তুলতে চাই। এক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীলসমাজ, সাংবাদিক সহ সকল শ্রেণী-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি। তার গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com