1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হিউম্যান এইড এর অনুসন্ধানে পুলিশের সহচর, মাদক সম্রাট আলাউদ্দিনের নানান প্রতারণা ও অপকর্ম উদঘাটন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৩৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হিউম্যান এইড এর অনুসন্ধানে পুলিশের সহচর, মাদক সম্রাট আলাউদ্দিনের নানান প্রতারণা ও অপকর্ম উদঘাটন

শোয়েব হোসেন
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৫ বার

কুমিল্লা জেলার আদালত থেকে গাড়ি কেনার ভুয়া চুক্তিনামা দেখিয়ে ছিনতাই করা একটি প্রাইভেট কার ছাড়িয়ে নেয়ার অভিযোগ উঠেছে একাধিক মামলার আসামি, মাদক ব্যবসায়ী ও ভুয়া সাংবাদিক আলাউদ্দিনের বিরুদ্ধে।

কুমিল্লার কোতোয়ালি থানায় মাদক ও খুনের মামলা ঠেকাতে ভুয়া সাংবাদিক আলাউদ্দিন কখনো সাংবাদিক কখনো সাংবাদিকের ভাই কখনো প্রতাপশালীর লোক পরিচয় দিয়ে অপকর্ম করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে বলে বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে। ভুয়া সাংবাদিকতার কার্ড দেখিয়ে বিভিন্ন সরকারি দপ্তর থেকে একাধিকবার চাঁদা নেয়ার অভিযোগও মিলেছে এই আলাদিনের বিরুদ্ধে।

উক্ত এলাকার সাবেক এমপি বাহারের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচয় দিয়েও ব্যাপকভাবে বিগত দিনে বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন মহল থেকে মোটা অংকের চাঁদা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন এলাকার সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা।

সচেতন মহলের ব্যক্তিরা জানিয়েছেন,আলাউদ্দিন বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষমতাধর লোকদের পরিচয় দিয়ে তাদের ছত্রছায়ায় ব্যাপকভাবে চাঁদা আদায়সহ অনেককেই হুঁমকি প্রদান করে আসছেন।কখনো সাংবাদিক, কখনো এমপি সাহেবের লোক ইত্যাদি পরিচয়ে।

অনুসন্ধানে আরো তথ্য এসেছে, আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে মাদক কারবারি,একাধিক মামলার আসামি এবং ভুয়া সাংবাদিক আলাউদ্দিন ও মোঃ পারভেজ চোরাই গাড়ি ও ছিনতাইকারীদের সহযোগিতা করে এখনো ব্যাপক পরিসরে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন কোতোয়ালি এলাকায়। ফয়সাল মিয়া নামের এক মাদক কারবারি ও ছিনতাইকারী এই ভুয়া সাংবাদিক আলাউদ্দিন ও মোঃ পারভেজের ছত্রছায়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে চাঁদাবাজি ও গাড়ি ছিনতাই করে নির্দ্বিধায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন নথিভুক্ত মাদক মামলার আসামি হওয়া সত্বেও! জনমনে প্রশ্ন,এরাই কি তাহলে পুলিশের সকল অপকর্মের গুপ্ত সহচর!এমন প্রশ্নের জবাবে নির্বাক স্থানীয় পুলিশ প্রশাসন!

সচেতন মহলের প্রশ্ন,সাবেক এমপি বাহারের ক্ষমতা অপব্যবহার করে ভুয়া সাংবাদিক ও একাধিক মাদক মামলার আসামি আলাউদ্দিন ও পারভেজ মিয়ার ছত্রছায়ায় ফয়সাল মিয়া কখনো ড্রাইভার কখনো মেকানিক হয়ে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইসহ অপকর্ম করে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রশাসন কেন তাদের আইনের আওতায় নিচ্ছে না, কেনই বা তাদের গ্রেফতার করছেনা ?

এমন প্রশ্নের জবাব বের করতে আন্তর্জাতিক মানের মানবাধিকার সংস্থা ” হিউম্যান এইড এন্ড ট্রাষ্ট ইন্টারন্যাশনাল” এর পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার থানা ও জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও এ বিষয়ে তারা কোন বক্তব্য দিতে রাজি হননি।তবে তথ্য মিলেছে, ইতিমধ্যে কুমিল্লা জেলা আদালতে মাদকসহ আটককৃত প্রাইভেটকার ক্রয়ের ভুয়া মালিকানা হস্তান্তরের দলিল দেখিয়ে জামিন করে গাড়িটি ছাড়িয়ে কিংবা হাতিয়ে নেয়ার জোর পাঁয়তারাও চালাচ্ছে এই আলাউদ্দিন গংরা।

জানা গেছে, উক্ত গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো গ-২৯১২০২।ইতিমধ্যেই বিভিন্ন সময়ে বিভিন্ন নাম্বার দিয়ে এই মাদক ব্যবসায়ীরা নিউজ ঠেকাতে বিভিন্ন অপকৌশল অবলম্বন করছেন।আরও জানা যায়,এদের নানান অপরাধ ঠেকাতে সোচ্চার হওয়ার দায়ে ঠিকানা বিহীন একটি অনলাইন পত্রিকায় উক্ত অপরাধ চক্রটি সাবেক জুলুমবাজ সরকার আওয়ামী লীগ আমলে নির্যাতিত “দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা”র সম্পাদকের নামেও একটি সংবাদ প্রচার করেছে যা ভিত্তিহীন বলেই সাধারণ জনতার মত প্রকাশ ।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com