1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের উদ্যোগে পরিছন্নতার কার্যক্রম - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৪০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের উদ্যোগে পরিছন্নতার কার্যক্রম

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫০ বার

আমার ঠাকুরগাঁও, আমার অহংকার আমার দায়িত্ব রাখবো পরিষ্কার এই স্লোগান কে সামনে রেখে ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে পৌরবাসীর মাঝে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে পরিছন্নতার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে তারা বের হয়ে চৌরাস্তা, স্বর্ণ পট্টি, আমতলা হয়ে কয়েকটি সড়ক পরিষ্কার করে পুনরায় একই স্থানে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শেষ করে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, সদর উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা ডানো, পৌর যুব দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক শামীম সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

তাদের এই পরিছন্নতার কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com