1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজীপুরে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই   - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজীপুরে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই  

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ১৩৪ বার

মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী মধ্যপাড়া (কালীবাড়ী) গ্রামে শেষ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের নাম্বার না থাকায় ট্রিপল-৯ এ ফোন দিয়ে ঘটনার কথা জানান স্থানীয়রা। কিন্তু তাদের আসতে অনেক দেরি হওয়াতে আগুনে পুড়ে সব ভস্ম হয়ে যায়।

শুক্রবার সকালে সরেজমিনে গেলে এলাকাবাসী ও দোকান মালিক এশারত আলী (৫৮) জানান, শনিবার দিবাগত রাতের সাড়ে চারটার দিকে দোকানে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি। তবে অনেকেই ধারণা করেছেন বিদ্যুতের সংযোগ থেকেই এই আগুন লেগেছে। আগুন লাগার পরই আশে পাশে থেকে সবাই উঠে এসে পানি দিয়ে নিভানোর চেষ্টা করেন কিন্তু ভেতরে থাকা পেট্রোল এর কারনে দ্রুত সময়ের মধ্যেই ভস্ম হয়ে যায় দোকান।

এ আগুনে নগদ অর্থ সহ দোকানে থাকা ফ্রিজ, এলইডি টিভি, কসমেটিক্স সামগ্রী, ক্যারামবোর্ড সহ সকল আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান দোকানী।

এবিষয়ে কাজীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জাহিদুল ইসলাম বলেন, ওনারা ট্রিপল-৯ এ ফোন দেওয়ার পর আমরা খবর পেয়েছিলাম, খবর পেয়েই আমরা প্রস্তুতি নিয়ে বের হয়েছি মাঝামাঝি অবস্থানের যাবার পরই জানতে পারি আগুন নিভে গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com