1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ের মাত্রাই ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ের মাত্রাই ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭১ বার

মুনছুর রহমান- জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার কালাই উপজেলা মাত্রাই ইউনিয়ন জামায়াতের আয়োজনে ২৯ মার্চ মাত্রাই ইউনিয়ন পরিষদ চত্বরে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাত্রাই  ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া।

প্রধান অথিথির বক্তব্যে মো: গোলাম কিবরিয়া বলেন, মাহে রমজানের শিক্ষা নিয়ে আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সকল জনশক্তিকে মাঠে ময়দানে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাসিবুল আলম লিটন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য এস এম রাশেদুল আলম সবুজ, -কালাই উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান।

ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারী মাওলানা মোঃ মাহমুদুল হাসান তিনি বলেন রোজা হচ্ছে মুমিনদের প্রশিক্ষণ এই প্রশিক্ষন নিয়ে আমাদের  আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিবেদিত করতে হবে। এছাড়াও জেলা জামায়াত নেতা মাওলানা মোঃ আব্দুর রহিম, মোঃ মিজানুর রহমান, কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারি অধ্যাপক মোঃ আব্দুল আলীম, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, আক্কেলপুর পৌর জামায়াতের আমির মোঃ জাকারিয়া হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ জাকারিয়া হোসেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com