
মুনছুর রহমান-জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন একই কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. নুরুল ইসলাম। আজ রোববার (৩০ মার্চ) বিকেলে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল হাসান।
কলেজ সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ সেপ্টেম্বর কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ অবসরে যান। ফলে অধ্যক্ষের পদ শূণ্য হওয়ায় ২০ সেপ্টেম্বর একই কলেজের ইতিহাস বিভাগের প্রধান হাবিবুল হাসানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। আজ রোববার (৩০ মার্চ) তিঁনিও অবসরে যান। বিধি অনুযায়ী কলেজ পরিচালনা কমিটি অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক নুরুল ইসলামকে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, কলেজের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিন, অত্র কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক খলিলুর রহমান, প্রভাষক কাজী ইয়াছির আরাফাত, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হুমায়ন কবিরসহ অন্যরা।
দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, সিনিয়রের ভিত্তিতে আজ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যেন আমি সততার সাথে পালণ করতে পারি। কলেজ পরিচালনায় আমি সবার সহযোগিতা কামনা করছি। বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল হাসান বলেন, যে কয়দিন আমি দায়িত্ব পালণ করেছি, আমার অজানা স্বত্তে ভূলগুলো ক্ষমাদৃষ্টিতে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. তাজ উদ্দিন বলেন, বিধি অনুযায়ী আজ আরেকজনের নিকট দায়িত্ব হস্তান্তর করতে পেরে আমি খুশি। পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে।