1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়া র‍্যাব-১২ ক্যাম্পের অভিযানে অপহরণকারী ও অপহৃত ভিকটিম উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়া র‍্যাব-১২ ক্যাম্পের অভিযানে অপহরণকারী ও অপহৃত ভিকটিম উদ্ধার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার

কুষ্টিয়া র‍্যাব-১২,সিপিসি ১ ক্যাম্পের অভিযানে অপহরণকারী ও অপহৃত ভিকটিম উদ্ধার করে র‍্যাব।
জানা যায়,গত ১১ এপ্রিল ২০২৫ খ্রিঃ দুপুর ২:৩০ ঘটিকার সময় বাগেরহাট জেনার ফকিরহাট থানাধীন শুভদিয়া এলাকা থেকে *সিনথিয়া আহম্মেদ শিফা (৩), পিতা-শাওন আহম্মেদ, সাং-উত্তর ডিহি, থানা-ফুলতলা, খুলনা হতে নিখোঁজ হয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম এর নানা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার জিডি নং-৫৪৬, তারিখ ১১ এপ্রিল ২০২৫।
র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প সুত্রে জানা যায়,ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত ঘটনার অপহরণকারী *মোঃ জীবন ইসলাম হৃদয় (২৫), পিতা-মৃত হেদায়েতুল ইসলাম, মাতা-মাছুমা বেগম, সাং-দক্ষিণ পাড়া, চরচড়াবাড়ী, থাননিলফামারী সদর, নিলফামারী ও অপহৃত ভিকটিম সিনথিয়া আহম্মেদ শিফা (৩), পিতা-শাওন আহম্মেদ, সাং-উত্তর ডিহি, থানা-ফুলতলা, জেলা-খুলনা* কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদহ রেল স্টেশন এলাকায় অবস্থান কালে অপহরণকারী গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়৷ ভিকটিমের পরিবারকে সংবাদ প্রদান করা হলে তারা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করতেছে। অপহরণকারী ও ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com