1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা -২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৩৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা -২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গ্রেপ্তার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার

 

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ
আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) রাত ৯ টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তার বড় বোনের বাসা দীবা গার্ডেন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত তিন মার্চ থেকে সাবেক এই সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরের ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ও বড় বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আফরোজা পারভীন কবির দম্পতির বাড়িতে আত্মগোপনে ছিলেন।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলাসহ দুটি মামলা দায়ের করা হয়েছে । সেই মামলার এজাহার নামীয় আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়ার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকল তথ্য সঠিক প্রদান করায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতিমধ্যেই গাইবান্ধা জেলা পুলিশকে সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে গ্রেফতারের সংবাদ জানানো হয়েছে। গাইবান্ধা জেলা পুলিশের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত সময় দিনাজপুরে আসবে। গাইবান্ধা সদর থানায় পুলিশ আসলেই আসামি সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরকে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com