1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কর্মশালা অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:৩৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার

ওমর ফারুক,গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের মানোন্নয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(১৯ এপ্রিল-২৫) সকাল ৯ টায় পৌরসভার গৃধারীপুর গ্রামের বায়তুল মামুর মসজিদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামীম হাসানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বেলালের পরিচালনায়, কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর ও ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বায়তুল মাল সম্পাদক-শূরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা একরামূল হক। বিষয়ভিত্তিক দারসূল কোরআন পেশ করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি ও পলাশবাড়ী দ্বি-মুখী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ আকন্দ। এই ব্যাপারে যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামীম হাসানের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, “মূলতঃ আজকের কর্মশালা প্রোগ্রামটি হলো প্রশিক্ষণের একটি অংশ। এটি আয়োজনের অন্যতম লক্ষ্য হলো কর্মীদের সংগঠন সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করা। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা এই রকম প্রশিক্ষণ মূলক প্রোগ্রামগুলোর আয়োজন করতে না পারার কারণে কর্মী ও দায়িত্বীলদের মধ্যে অনেক জ্ঞানগত অভাব দেখা দিয়েছে। সেটি ওভারকাম করা এবং কর্মীদের মানোন্নয়নের জন্যই আজকের এই কর্মশালার আয়োজন করা হয়েছে।”

কর্মশালাটিতে পলাশবাড়ী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের ৯ টি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারী, সাংগাঠনিক সম্পাদক ও বায়তুলমাল সম্পাদকসহ মোট ৪০ জন কর্মী উপস্থিত ছিলেন। কর্মশালাটি সকাল ৯ টায় শুরু হয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বাদ আছর শেষ হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com