1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরের শীর্ষ সন্ত্রাসী সোহাগ র‍্যাব-৬ কর্তৃক গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরের শীর্ষ সন্ত্রাসী সোহাগ র‍্যাব-৬ কর্তৃক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোরের শীর্ষ সন্ত্রাসী (হত্যা, ডাকাতি, বিস্ফোরক, অস্ত্র, মাদক সহ মোট ০৯ টি মামলার আসামি) সোহাগ @ডেঞ্জার সোহাগকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর।

তথ্যনুন্ধানে জানা যায়,মামলার এজাহার পর্যালোচনায় জানা যায় যে, মামলার ভিকটিম যশোর জেলার সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জামাল হোসেনের ছেলে রানা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতো। পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও তার অংশগ্রহণ ছিল।বিভিন্ন বিষয় নিয়ে যশোরের শীর্ষ সন্ত্রাসীরা তার প্রতি ক্ষুব্ধ ছিল। যশোরের শীর্ষ সন্ত্রাসী ম্যানসেল, সোহাগসহ অন্যান্য আসামিদের সাথে ভিকটিম রানার বিরোধের সৃষ্টি হয় এবং রানাকে হত্যার হুমকিও দেয় তারা।

২০১৮ সালের ২৯ জানুয়ারি দুপুরের দিকে রানা যশোর শহর থেকে ষষ্টিতলা এলাকায় পৌঁছানো মাত্র পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা রানাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরবর্তীতে এ ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামি সোহাগ @ডেঞ্জার সোহাগ ছয় মাস জেল হাজতে থাকার পরে জামিনে মুক্তি পেয়ে নিজেকে আত্মগোপন করলে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। উক্ত পরোয়ানা মূলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বলাডাংগা এলাকায় অভিযান পরিচালনা করে যশোরের শীর্ষ সন্ত্রাসী হাসান আলী সোহাগ@ ডেঞ্জার সোহাগ (৩১), পিতা- শেখ ধলু মিয়া, সাং- বলাডাংগা (আশ্রমরোড), থানা-কোতয়ালী, জেলা- যশোরকে আটক করে।

উল্লেখ্য যে, আসামি সোহাগ ৥ ডেঞ্জার সোহাগের বিরুদ্ধে বর্তমানে হত্যা ০১ টি, ডাকাতি ০১ টি, অস্ত্র ০১ টি, বিস্ফোরক ০১ টি, হত্যা চেষ্টা ০২ টি ও মাদক ০৩ টি সহ মোট ০৯ টি মামলা বিচারাধীন রয়েছে এবং এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com